চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় আহত সরওয়ার কায়সার সাকিব (১৮) ৬দিন পর চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে চন্দনাইশ উত্তর জোয়ারা নগর পাড়ার এয়াছিন মুন্সীর ছেলে। তাকে আজ শুক্রবার দাফন করা হয়।
উল্লেখ্য যে গত ১৭জুন বৃহস্পতিবার মোটরসাইকেল করে ৩ বন্ধু শহর থেকে বাড়ি ফেরার সময় মুজাফ্ফরাবাদ এলাকায় বিপরীতগামী বিআরটিসি বাসের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলে দুইজন মারা যান। অপর আরোহী সরওয়ার কায়সার সাকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিজিসি ট্রাস্ট হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৬দিন পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আজ শুক্রবার জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে নগর পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/এমআই
