সাতক্ষীরায় এনএসআই উপ-পরিচালকের স্ত্রীর আত্মহত্যার অভিযোগ

আপডেট : ২৩ জুন ২০১৭, ১৪:৪৭
 
সাতক্ষীরায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) উপ-পরিচালকের স্ত্রী আজমিরা পারভিন(৪৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের পলাশপোল এলাকার একটি ভাড়া বাড়িতে এ ঘটনাটি ঘটে । তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান,  মোজাম্মেল হক তার মানসিক রোগী স্ত্রীকে ঘরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে বাজারে যান। বাজার করে এসে তিনি দেখতে পান  তার স্ত্রী ড্রয়িং রুমে সিলিং ফ্যানে নিজের ওড়নায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছেন।
 
তিনি আরো জানান, সাতক্ষীরার পুলিশ সুপার আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এমআর