চিলির সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন স্ট্রাইকার অ্যালেক্স সানচেজ। সাবেক স্ট্রাইকার মার্সেলো সালঅসকে পিছনে ফেলে চিলির হয়ে সর্বোচ্চ গোলের মালিক হলেন সানচেজ। বর্তমানে সানচেজের গোল ১১২ ম্যাচে ৩৮টি। সালাসের গোল ৭০ ম্যাচে ৩৭টি।
গতরাতে কনফেডারেশন কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির সাথে ১-১ গোলে ড্র করে চিলি। ঐ ম্যাচে চিলির হয়ে ম্যাচের ৬ মিনিটেই গোল করে আন্তর্জাতিক অঙ্গনে জাতীয় দলের হয়ে সর্বোচ্চ স্কোরের মালিক হন সানচেজ।
২০০৭ সালে চিলির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছিলেন সালাস। প্রায় ১০ বছর পর সালাসের রেকর্ড ভেঙ্গে নয়া রেকর্ড গড়লেন সানচেজ।
এমন রেকর্ডের মালিক হতে পেরে বেশ খুশী সানচেজ, ‘চিলির সর্বোচ্চ গোলের রেকর্ড গড়তে পেরে আমি বেশ খুশী। আমার স্বপ্ন এই টুর্নামেন্টের শিরোপা জয় করা এবং আমার মন বলছে আমার শিরোপা জিততে পারবো। জাতীয় দলের হয়ে আরও অনেক বড় বড় সাফল্য পেতে চাই এবং ভালোভাবে ক্যারিয়ার শেষ করতে চাই।’
চিলির হয়ে সর্বোচ্চ গোল করা শীর্ষ পাঁচ খেলোয়াড়:
| খেলোয়াড় | ম্যাচ | গোল |
| অ্যালেক্স সানচেজ (২০০৬-) | ১১২ | ৩৮ |
| মার্সেলো সালাস (১৯৯৪-২০০৭) | ৭০ | ৩৭ |
| ইভান জামোরানো (১৯৮৭-২০০১) | ৬৯ | ৩৪ |
| এডুর্য়াডো ভারগাস (২০০৯-) | ৭৪ | ৩৪ |
| কালোর্স ক্যাসেলি (১৯৬৯-১৯৮৫) | ৪৮ | ২৯ |
