বগুড়ার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে শুক্রবার দুপুরে বজ্রপাতে বকুল হোসেন (৩২) নামে এক শ্রমিক মারা গেছেন।
জানা গেছে, নিহত বকুল জামগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে এগ্রো বাংলা কো. নামের একটি ফার্মে শ্রমিকের কাজ করতেন। শুক্রবার দুপুরে বৃষ্টির মধ্যে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত বকুল কাহালু উপজেলার দক্ষিণ জামগ্রামের সাঁতারপাড়া গ্রামের মৃত মোসলিম উদ্দিন ওরফে মুসার ছেলে বলে জানা যায়।
ইত্তেফাক/জামান
