আবার ছাড়াছাড়ি হলো নেইমার-ব্রুনার

আপডেট : ২৩ জুন ২০১৭, ২০:১১
আবারও ব্রাজিলিয়ান ফুটবল সেনসেশন নেইমার খবরের শিরোনাম। বান্ধবী ব্রুনার সঙ্গে ব্যক্তিগত সর্ম্পক নিয়ে এবার খবরের শিরোনাম তিনি । 
 
জানা গেছে, আবারো নেইমার -ব্রুনার সম্পর্কের ইতি ঘটেছে। ২০১৪ সালে অভিনেত্রী ব্রুনার সঙ্গে সম্পর্ক ভেঙেছিল নেইমারের। গত বছর এই জুটি ফের এক ছাতার নিচে ফেরে। সেই ফেরা দীর্ঘস্থায়ী না হওয়ার কথা বৃহস্পতিবার সাও পাওলোতে একটি চ্যারিটি ইভেন্টে যোগ দিতে এসে জানালেন নেইমার। শুভকামনা জানালেন সাবেক সঙ্গীরও।
IMG0
নেইমার বলেন, আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, আমি আর ব্রুনা এখন আলাদা। এটা আমাদের দুজনের সিদ্ধান্ত ছিল। ব্রজিলিয়ান এই ফুটবল তারকা আরও বলেন, ব্রুনাকে আমি শ্রদ্ধা করি এবং আশা করি সে শুধু পেশাদারভাবে নয়, ব্যক্তিগত জীবনেও এই সিদ্ধান্তে সুখী হবে। জীবন এগিয়ে যাবে, কেননা, এটা জীবনের একটা অংশ। আমরা ভালো বন্ধু হিসেবে সবকিছুর ইতি টেনেছি। গোলডটকম।
 
ইত্তেফাক/রেজা