ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ২৪ জুন ২০১৭, ১১:২২
 
জামায়াতে ইসলামী বাংলাদেশ কসবা উপজেলার সেক্রেটারি আল-আমিনকে (৪৫) পুলিশ শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করেছে।
 
আল আমিনের বিরুদ্ধে বিরুদ্ধে চারটি নাশকতা মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, সৈয়দাবাদ এলাকায় ইফতারের পূর্বে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
 
ইত্তেফাক/জামান