মাগুরায় বাস চাপায় পথচারী নিহত

আপডেট : ২৪ জুন ২০১৭, ১৬:২২
 
মাগুরা ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার ইছাখাদায় বাসচাপায় আব্দুর শহীদ (৪০) নামে  এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে। এই সময় তিনি রাস্তায় হাটছিলেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউপির পাকা কাঞ্চনপুর গ্রামে। 
   
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাগুরা ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার ইছাখাদায় রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় দিলে আব্দুর শহিদ নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। চালকসহ গাড়ি পালিয়ে গেছে।
 
মাগুরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন এবং লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।  
 
ইত্তেফাক/কেকে