সিরাজগঞ্জের কামারখন্দে দুই গ্রামবাসীর সংঘর্ষে আটজন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার পাইকোশা ও বাগবাড়ি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন পাইকোশা গ্রামের নুর ইসলাম (৩০) ও মোহাম্মদ, বাগবাড়ি গ্রামের সাজিদুল ইসলাম (২৫), হায়দার আলী খান (৪৫), মিল্টন (১৮), আমিনুল ইসলাম খান (৫০), সাখাওয়াত হোসেন (৬০) এবং মোস্তাক (৫৫)। আহতদের স্থানীয় ক্লিনিক ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহা জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ইত্তেফাক/ইউবি
