পীরগঞ্জে নিহতদের ১০ জনের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জে

আপডেট : ২৪ জুন ২০১৭, ২০:৩৯
রংপুরের পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে  নিহত ১৭ জনের ১০ জনের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর, উত্তর বালাপাড়া, উত্তর বত্রিশহাজারি ও গোড়ল ইউনিয়নের ঘোঙ্গাগাছ গ্রামে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৮ জন। 
 
শনিবার ভোরে রংপুরের পীরগঞ্জের কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ শনিবার বিকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুর আলম মাধ্যমে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। 
 
নিহতরা হলেন- আদিতমারী উপজেলার মহিষখোঁচা গ্রামের খালেক মিয়ার পুত্র রবিউল ইসলাম (২৮) ও বড়াইবাড়ি গ্রামের আইযুব আলীর পুত্র আজিজুল ইসলাম (২২), কালীগঞ্জ উপজেলার উত্তর বত্রিশহাজারী গ্রামের ঝন্টু মিয়ার মেয়ে সুবর্না (১২), একই গ্রামের আহম্মেদ আলীর পুত্র কোহিনুর ইসলাম (৪০), জাহাঙ্গীর আলমের ছেলে মজনু মিয়া (৪৮), উত্তর বালাপাড়া গ্রামের শাহজামালের ছেলে আনোয়ার হোসেন (২২) ও মহসিন (২০), লতাবর গ্রামের মো. আইযুব আলীর পুত্র সাদ্দাম হোসেন (৩০) ও আলমগীর । আশরাফুল  ইসলামের পুত্র শহিদুল ইসলাম (২৬)। একই উপজেলার গোড়ল ইউনিয়নের ঘোঙ্গাগাছ গ্রামের সৈয়দ আলীর পুত্র দোলোয়ার হোসেন (২৫), মনোয়ার হোসেনের ছেলে মনির হোসেন (২২) এবং ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বালুঝুড়ি গ্রামের সিরাজ উদ্দিনের পুত্র জসিমুদ্দিন (৪২), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সোনাকাজি গ্রামের নবাব সরকারের কন্যা নাশিদা আক্তার (২৮), ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মীন গ্রামের আনিছুজ্জামান (৪০) ও তার স্ত্রী সামছুন্নাহার (৩৫)।
 
 
ইত্তেফাক/ইউবি