নড়াইলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০১৭, ২০:৫১
নড়াইলের মাইজপাড়া বাজারে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ মোল্যা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 
 
শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। সবুজ সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের ফরিদ মোল্যার ছেলে। 
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাইজপাড়া বাজারের পরিমল কুমারের মাছের আড়তে বিদ্যুতের কাজ করার সময় সবুজ বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
 
ইত্তেফাক/ইউবি