খাগড়াছড়িতে নদী থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ২৫ জুন ২০১৭, ১১:৫৩
 
খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদী থেকে অজ্ঞাত এক নারীর(৪৫) লাশ উদ্ধার করেছে দীঘিনালা থানা পুলিশ। রবিবার সকালে দীঘিনালা মাইনী সেতুর কাছ খেকে নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ।
 
দীঘিনালার থানার এস আই  ফয়জুল করিম জানান,  সকালে  নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।  ধারনা করা হচ্ছে ওই নারী পাগল ছিল। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। 
 
ইত্তেফাক/এমআর