লক্ষ্মীপুরের ১১টি গ্রামে ঈদ উদযাপিত

আপডেট : ২৫ জুন ২০১৭, ১৫:৪৪
 
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুরের ১১টি গ্রামে আজ ঈদ উদযাপন করেছে স্থানীয়রা। জেলার এসব গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি পৃথকভাবে পৃথক স্থানে স্ব স্ব ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন।
 
আজ রবিবার সকাল ১০টায় রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের তালিমুল কোরান নুরানী মাদ্রাসা মাঠে ঈদের নামাজের সবচাইতে বড় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আমিনুল ইসলাম। 
 
এছাড়া একই উপজেলার জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ মোট ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মুসল্লি আগাম ঈদ উদযাপন করেন। 
 
উল্লেখ্য, মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে এসব এলাকার মানুষ। গত ৩৫ বছর যাবত সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন তারা।
 
ইত্তেফাক/কেকে