রংপুরের পীরগঞ্জে ট্রাক উল্টে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়ন ও আদিতমারী উপজেলায় নিহত ১২ জন ও আহতদের মধ্যে অর্থ সহায়তা দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
রবিবার দুপুর ১২টার দিকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী, লতাবর ও গোড়র ইউনিয়নের ঘোঙ্গাগাছ গ্রামে নিহতদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমবেদনা জানান ও নিহতদের ২০ হাজার এবং আহতদের ৫ হাজার টাকা করে অর্থ প্রদান করেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সরকার আপনাদের পাশে আছে। আপনাদের স্বাবলম্বী করতে যা যা করণীয় সরকার তা করবে। তিনি নিহত ও আহত পরিবারগুলোকে তার মন্ত্রণালয় থেকে আরো ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেন।
প্রসঙ্গত, শনিবার ভোরে রংপুরের পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৭ জন নিহত ও ১০ জন আহত হন। নিহতদের ১২ জনের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারী উপজেলায়।
ইত্তেফাক/ইউবি
