কুম্বলে নিজেই সরে গিয়েছে : গাঙ্গুলী

আপডেট : ২৫ জুন ২০১৭, ১৯:৩৬
ভারতের কোচের পদ থেকে অনিল কুম্বলে নিজের ইচ্ছাতেই সরে গিয়েছেন বলে জানালেন দেশটির সাবেক দলপতি সৌরভ গাঙ্গুলী। তিনি বলেন, ‘এটা কুম্বলের ব্যক্তিগত সিদ্বান্ত। কেউ যদি নিজ থেকে সরে যায়, তাহলে আর কিছু বলার থাকে না।’ 
 
এর আগে গত মঙ্গলবার ভারতের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন অনিল কুম্বলে। অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ার জল্পনার মধ্যেই এ সিদ্ধান্ত নেন তিনি।
 
অবসরের আগে কুম্বলে প্রথমে সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সঙ্গে যাবেন না তিনি। এরপর দায়িত্বটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ভারতের অন্যতম সেরা সাবেক এই ক্রিকেটার। 
 
শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি ও ভিভিএস লক্ষণ এই সমন্বয়ে গঠিত কমিটি এখন ভারতের নতুন কোচ বেছে নেয়ার দায়িত্বে আছেন।
 
ইত্তেফাক/ রেজা