আগামী আগস্টে বাংলাদেশ সফরে টেস্ট সিরিজ খেলতে আসার আগে নর্দান টেরিটোরির জনবহুল শহর ডারউইনে সাত দিনের ক্যাম্প করবে অস্ট্রেলিয়া। আগামী ১০ আগষ্ট থেকে শুরু হবে ক্যাম্প। ১৪ আগস্ট একটি তিন দিনের অনুশীলন ম্যাচও খেলবে অসিরা।
২৭ আগস্ট থেকে মিরপুরে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। ৪ সেপ্টেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
ইত্তেফাক/রেজা
