ইনজুরির কারণে পাকিস্তানের হয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাত্র একম্যাচ খেলতে পেরেছিলেন বাঁ-হাতি পেসার ওয়াহাব রিয়াজ। তারপরও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দেয়া পুরস্কার ১ কোটি রুপি পাবেন রিয়াজ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো তালিকায় প্রথমে রিয়াজের নাম না থাকলেও, ক্রিকেট বোর্ডের সুপারিশে পরবর্তীতে তার নাম অর্ন্তুভুক্ত করা হয়।
নওয়াজ শরীফের দেয়া এক কোটি রুপি পুরস্কারের তালিকায় থাকা ক্রিকেটাররা হলেন, আজহার আলী, ফখর জামান, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ আমির, জুনায়েদ খান, হাসান আলী, ওয়াহাব রিয়াজ, আহমেদ শেহজাদ, হারিস সোহেল, রুমান রইস, ফাহিম আশরাফ। জিও নিউজ।
ইত্তেফাক/রেজা
