জামালপুরে তুচ্ছ ঘটনার সংঘর্ষে নিহত ১

আপডেট : ২৬ জুন ২০১৭, ০৮:৩৩

জামালপুরের ইসলামপুরে গতকাল বিকালে ঘরের চালে ঢিল ছোড়াকে কেন্দ্র করে দুপক্ষের দ্বন্দ্বে মুক্তি সরকার(৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের বেলগাছা  সরকারবাড়ি গ্রামের হেলাল সরকারের পুত্র ছোটন সরকার(২২) একই গ্রামের সহিদুর রহমান শহিদের বাড়িতে ঘরের চালে ঢিল ছোড়ে। এ ঘটনায় শহিদ ক্ষিপ্ত হয়ে ছোটন সরকারকে ধরে নিজ নিজ বাড়িতে বেঁধে রাখে। এ নিয়ে দু’পক্ষের মাধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের রাম দায়ের আঘাতে ছোটন সরকারের চাচা মুক্তি সরকার ঘটনাস্থলেই নিহত হন। সে সময় সহিদুর রহমান শহিদ গংদের ধারালো আস্ত্রের আঘাতে রফিকুল ইসলাম ধলা ও জিল্লুর রহমান নামে দুই যুবক গুরুতর আহত হয়।

গুরুতর আহতদেরকে প্রথমে ইসলামপুর উপজেলা নেয়া হলে কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় তাদের জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর নির্দেশ দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশ সহিদুর রহমান ও পারভীন আক্তার নামে দুইজনকে আটক করেন। পরে নিহত মুক্তি সরকারের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

ইসলামপুর থানার  ওসি তদন্ত সাদিকুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের আঘাতে মুক্তি সরকার নামে এক ব্যাক্তি নিহত এবং দুইজন গুরুতর আহত হয়ে বিষয়টি মত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু