মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় সোহাগ পরিবহনের এক হেলপার নিহত এবং অপর ১২ জন আহত হয়েছেন। আজ সোমবার এ ঘটনা ঘটে। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও হাসপাতাল সুত্রে জানা যায়, সোমবার সকালে মাগুরা-ঢাকা মহাসড়কের মাগুরা সদর উপজেলার কুছন্দি নামস্থানে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী কোচ একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বাসের হেলপার ঘটনাস্থলে নিহত এবং অপর দুই যাত্রী আহত হয়েছেন। নিহত হেলপারের বয়স আনুমানিক ২৫ বছর। তবে তার পরিচয় জানা যায়নি। এসময় দুই যাত্রী আহত হয়েছেন।
মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মনিরুজ্জামান জানান, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন এবং লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠান। নিহত হেলপারের পরিচয় জানা যায়নি।
অপর দিকে মাগুরার বিভিন্ন এলাকায় অপর ৩টি সড়ক দুর্ঘটনায় ১০জন আহত হয়েছেন।
ইত্তেফাক/কেকে
