মরিনহোর বাবা আর নেই

আপডেট : ২৬ জুন ২০১৭, ১৯:২১
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোর বাবা ও পর্তুগালের প্রাক্তন গোলকিপার ফেলিক্স মরিনহো মারা গেছেন।
 
ফেলিক্স মরিনহোর বয়স হয়েছিল ৭৯ বছর। তার প্রাক্তন ক্লাব বেলেনেনসেস ফেলিক্সের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইনস্টাগ্রামে বাবার সঙ্গে তার ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন মরিনহো। ফেলিক্সের শেষকৃত্য হতে পারে মঙ্গলবার।
 
এদিকে ফেলিক্স মরিনহো পর্তুগালের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন।  তবে ক্লাব ক্যারিয়ারে ভিটোরিয়া সেটুবল ও বেলেনেনসেসের হয়ে ২৭৪ ম্যাচ খেলেছেন তিনি। একাধিক ক্লাবের কোচ ছিলেন প্রায় দুই দশক। তার ছেলে হোসে মরিনহো এখন বিশ্বের সেরা কোচদের একজন। ইএসপিএন এফসি।
 
ইত্তেফাক/রেজা