ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন রোডের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাইমহাটি নামক স্থানে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে তার এক বন্ধু। সোমবার এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. ফাহাদ হোসেন (২৩)।
মির্জাপুর থানার সহকারী পুলিশ কর্মকর্তা (এসআই) বিশ্বজিৎ সরকার জানান, সোমবার দুপুরে মোটরসাইকেল আরোহী ঐ দুই যুবক দ্রুত মোটরসাইকেল চালিয়ে আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়ে দুই বন্ধু গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ফাহাদকে মৃত ঘোষণা করেন। ফাহাদের বন্ধু সোহানের অবস্থাও আশংকা জনক বলে তিনি জানিয়েছেন। নিহত ফাহাদের পিতার নাম মো. গয়েজ আলী মৃধা। বাড়ি মির্জাপুর উপজেলার গোড়াইল গ্রামে। পুলিশ প্রাইভেটকারটি আটক করেছে। এ ব্যাপারে মির্জাপুর থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/এমআই
