আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারই দেশে ফিরলেও ফিরেননি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। স্বপরিবারে তিনি ইউরোপ ভ্রমণ করেন।ইংল্যান্ডে কিছুদিন অবসর কাটানোর পর ফ্রান্সে যান মুশফিক। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে তোলা ছবি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ফ্রান্সের পর এই উইকেটরক্ষক ব্যাটসম্যান যান স্পেনে। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হোম গ্রাউন্ড ন্যু ক্যাম্পের গ্যালারিতে দাঁড়িয়ে প্রিয় দলের অনুশীলনও উপভোগ করেছেন তিনি।
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন বলে মুশফিকুর রহিম ঈদের আগেই ইউরোপ সফর শেষে দেশে ফিরেছেন, নিজের ভক্ত-সমর্থকদের সঙ্গেও সেই আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন তিনি।
ফেসবুকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু...এই ঈদ তোমাদের সকলের জীবনে আনন্দ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আসুক। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলকে তাঁর আশীর্বাদ দিয়ে বর্ষণ করুন এবং আমাদের পাপ ক্ষমা করুন। ঈদ মোবারক!!’
ইত্তেফাক/মোস্তাফিজ
