মহালছড়িতে অস্ত্রসহ আটক ১

আপডেট : ২৭ জুন ২০১৭, ১৫:৩০
 
খাগড়াছড়ির মহালছড়িতে প্রীতি বিকাশ চাকমা ওরফে বসু (৪৩) নামে একজনকে ২টি দেশীয় পিস্তল ও ৮ রাউন্ড গুলি ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাইসছড়ি এলাকার নোয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 
 
সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, আটককৃত ব্যক্তি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মহালছড়ি উপজেলা শাখার অর্থ সচিব হিসেবে দায়িত্বরত। দীর্ঘদিন থেকে তিনি এলাকার সাধারণ জনগনের কাছ থেকে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সমস্ত নথিপত্রসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো. হাবিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত ব্যক্তিকে খাগড়াছড়ি জেলহাজতে পাঠানো হবে। 
 
ইত্তেফাক/কেকে