মাগুরা জেলার শালিখা উপজেলার সীমাখালীতে চিত্রা নদীর ওপর নির্মিত বেইলি ব্রিজের প্রথম অংশটি চালুর পর মঙ্গলবার দ্বিতীয় অংশটি জনসাধারণের চলাচললের জন্য খুলে দেয়া হয়েছে।
তবে এ অংশ দিয়ে এখনো যান চলাচল শুরু হয়নি। দুই অংশেরই নির্মাণ কাজ শেষ হয়েছে। শিগগিরই দ্বিতীয় অংশ যান চলাচলের জন্য খুলে দেয়া হবে।
গত ১৩ ফেব্রুয়ারি বেইলি ব্রিজটিতে তিনটি ট্রাক উঠলে সেটি ভেঙে যায়। এতে প্রায় সাড়ে চার মাস মাগুরা-যশোর-খুলনা মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়। ঢাকা থেকে খুলনাসহ বিভিন্ন জেলায় যাতায়াতকারী যানবহনগুলোকে ঝিনাইদহ হয়ে ৩৪ কিলোমিটারের অতিরিক্ত পথ ঘুরে যেতে হচ্ছিল।
মাগুরা সড়ক ও জনপথ বিভাগ বিকল্প বেইলি ব্রিজ নির্মাণের জন্য টেন্ডার আহ্বান করে। ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়। বৃহস্পতিবার বিকাল থেকে ব্রিজের প্রথম অংশ দিয়ে যান চলাচল শুরু হয়। ফলে ইদে ঘরমুখো মানুষের দুর্ভোগ লাঘব হয়।
ইত্তেফাক/ইউবি
,৬,২০১৭
