সাকিব কন্যার ঈদ আনন্দ

আপডেট : ২৭ জুন ২০১৭, ১৭:২৬
নিষ্পাপ মুখে তার ভুবন ভোলানো হাসিটা লেগেই আছে। খুশির ঈদে নতুন জামা পরে হাসিটা কি আরও বিস্তীর্ণ হলো? হওয়াটাই কি স্বাভাবিক নয়? পরিবারের সঙ্গে মাগুরায় ঈদ করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এরই মাঝে মেয়ের ছবিটা ফেসবুকে শেয়ার করতে ভুললেনি সাকিব আর তার স্ত্রী উম্মে আহমেদ শিশির।
 
ঈতের দিন মেয়ে আলায়না হাসান আব্রির ছবিটি শেয়ার করে সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন, ‘এই ছোট্ট মানুষটিই সব উপলক্ষই স্পেশাল করে দেয়।’
 
 
অন্যদিকে শিশির মেয়ের ছবি শেয়ার করে সবাইকে ঈদ মোবারক জানিয়েছেন।
 
গতকাল সোমবার সকাল ৯টায় মাগুরা শহরের নোমানী ময়দানে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন সাকিব। একই ময়দানে নামাজ আদায় করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, পৌর মেয়রসহ জেলার সর্বস্তরের মানুষ। ঈদের নামাজে দেশ ও জাতির কল্যাণ কমানা করে মহান সৃষ্টিকর্তার কাছে হাত তুলে মোনাজাত করা হয়।
 
ইত্তেফাক/রেজা