কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সুদীপ্ত দে (১৮) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
সুদীপ্ত রাজধানীর সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে এবং ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে সাগরে নেমে সুদীপ্ত স্রোতের টানে ভেসে যান। তাকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সুদীপ্ত ও তার পরিবারের সঙ্গে মঙ্গলবার সকালে কক্সবাজার এসে মোটেল লাবণীতে উঠেন।
ইত্তেফাক/ইউবি
