তালায় পিকআপের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

আপডেট : ২৭ জুন ২০১৭, ১৯:২৪
 
সাতক্ষীরার তালায় পিকআপের ধাক্কায় আব্দুস সাত্তার মাহমুদ (৫৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার সুমুজদিপুর গ্রামের মৃত. মফেজ মাহমুদের পুত্র এবং পেশায় ছিল গরু ব্যবসায়ী।
 
মঙ্গলবার দুপুরে তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ইজিবাইক চালক সাইফুল ইসলাম (৩৬) গুরুতর আহত হয়। তিনি ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুল জব্বারের পুত্র। তাকে তালা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
 তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
ইত্তেফাক/ইউবি