গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদরে আজ বুধবার সকালে পিকআপ ভ্যান উল্টে দীলিপ সরকার (৫০) নামে এক কৃষি শ্রমিক নিহত এবং অপর ৮ শ্রমিক আহত হয়েছেন। মৃত ব্যক্তি একই উপজেলার সাতপাড় এলাকার মৃত বড়দা সরকারের ছেলে। আহত শ্রমিকদের বাড়িও ওই একই এলাকায়।
গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফরিদুল ইসলাম জানান, সকালে সাতপাড় এলাকা থেকে বেশ কয়েকজন শ্রমিক পিক-আপ ভ্যান করে টেকেরহাট এলাকায় কাজ করতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভেন্নাবাড়ীতে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পড়ে যায়। এতে ঘটনাস্থলে দীলিপ সরকার প্রাণ হারান এবং অপর ৮ শ্রমিক গুরুতর আহত হন। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাসস।
ইত্তেফাক/এমআর
