নিখোঁজ বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ জুন ২০১৭, ১৫:২০
 
নিখোঁজ হওয়ার ৩২ঘন্টা পর ভারতীয় কোচবিহার জেলার ম্যাকলিগঞ্জের ১৩ বিএসএফ-এর হাতে উদ্ধার হলো বিজিবির ল্যান্স নায়েক সুমন হালদারের মরদেহ। বুধবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার পূর্ব ভাটিতে তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে বিএসএফ।
 
সুমন হালদারের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোরশেদ। তিনি বলেন, ‘তার মরদেহ তিনবিঘা করিডোরে কিংবা দহগ্রাম বিজিবি ক্যাম্পে গ্রহণ করা হতে পারে।
 
উল্লেখ্য, গত ২৬ জুন দিবাগত রাত ২টায় গরু চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করতে গিয়ে তিনি তিস্তা নদীতে ডুবে নিখোঁজ হন।
 
ইত্তেফাক/এমআর