বরিশাল শহীদ আ. রব সেরনিয়াবাত প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান সাংবাদিক লিটন বাশারের অকাল মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান, বানারীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, সাংবাদিক ও কলামিস্ট সোহেল সানি, বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি সুজন মোল্লা,কে এম শফিকুল আলম জুয়েল ও আনিছুর রহমান মিলন, সাধারণ সম্পাদক কাওসার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস শেখ ও মোঘল সুমন শাফকাত, সহ সম্পাদক সজল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জাহিন খালাসী, সহ-সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন, কোষাধ্যক্ষ রেজাউল ইসলাম বেল্লাল প্রমূখ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রসঙ্গত মঙ্গলবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে মস্তিস্কে রক্তক্ষরণ জনিত কারণে সাংবাদিক লিটন বাশার ইন্তেকাল করেন। ওই দিন রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক গ্রামে দ্বিতীয় দফা জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ইত্তেফাক/ইউবি
