ঢাকা-সিলেট মহাসড়কে অতিরিক্ত গর্ত থেকে বাঁচতে হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজারের কাছে বুধবার বিকালে অটোরিকশা-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত ও শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেবপাড়া ইউনিয়নের ইসলামপুর গ্রামের আব্দুল আলীর ছেলে মাদ্রাসার ৫ম শ্রেণির ছাত্র ওমর আলী (১০) নিহত হন। এ সময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে নিহত ওমর আলীর মা সুজিয়া বেগম ওরপে রওশনা বেগমকে (৪০) চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অটোরিকশাচালক দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের তোয়াহিদ মিয়ার ছেলে তজমুল আলী (৩০) মারা যান।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি ভিমল চন্দ্র ভৌমিক বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
