নেত্রকোনার মোহনগঞ্জে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘মোহনগঞ্জ প্রেস ক্লাবের (২০১৭-২০১৯) দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠিত হয়েছে। দি বাংলাদেশ টুডে ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা এম এ গণি আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
গত সোমবার ঈদের দিন বিকাল পাঁচটায় পৌর শহরের স্টেশন রোডে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠিত হয়। এস.এম. সারোয়ার খোকন (দৈনিক ইত্তেফাক) সভাপতি ও এম, এস, দোহা (দৈনিক যুগান্তর) সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি এম.এ গনি আকন্দ (দি বাংলাদেশ টুডে ও দৈনিক ভোরের কাগজ), যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন (দৈনিক জননেত্র), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (দৈনিক যায়যায়দিন), কোষাধ্যক্ষ হাফিজুর রহমান চয়ন (দৈনিক কালের কন্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইন্দ্রজিৎ সরকার (দৈনিক আমাদের সময়), সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাসউদ রানা (দৈনিক ভোরের ডাক), সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন তালুকদার (দৈনিক সমকাল), কার্যকরি সদস্য রনজিত সরকার (দৈনিক বাংলার দর্পন) মো. নূরুল হুদা (দৈনিক মাটি ও মানুষ), মোফাজ্জল হোসেন সবুজ (দৈনিক ইনকিলাব), নজরুল ইসলাম শুচি (দৈনিক সংগ্রাম) ও রিপন কুমার বণিক (দৈনিক মানবজমিন)।
ইত্তেফাক/নূহু
