ক্রমাগত সন্ত্রাস, রক্তক্ষয়ী হামলা-মামলার ভয়ে আতঙ্কগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের চার গ্রামবাসী বিবদমান ৩০ বছরের সংঘর্ষের অবসান চেয়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে গতকাল বুধবার ‘ আর বিবাদ নয়, শান্তি চাই’ স্লোগানে ব্যানার ফেষ্টুন হাতে মানববন্ধন ও শান্তি মিছিল করে। ওই ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামের উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় হতে থানাকান্দি বাজার পর্যন্ত হাজারো জনতা মানববন্ধন শেষে প্রায় ৩ কি.মি. পথ শান্তিমিছিল শেষে পথসভায় অংশগ্রহণ করে। ভুক্তভোগী উত্তর লক্ষ্মীপুর, হাজির হাটি, গৌরনগর, থানাকান্দি গ্রামের হাজারো জনতার এ পথ সভায় হাজী গোলাম হোসেন মেম্বার সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, খাজা উছরুল ওয়াছে, রিফাত হোসেন, জিল্লুর মেম্বার, শিক্ষিকা শামিমা বেগম প্রমুখ। বক্তারা অবিলম্বে প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে এলাকায় শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান।
উল্লেখ্য, ওই এলাকায় গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু মেম্বার ও মোছলেম মেম্বারের নেতৃত্বে দুগ্রুপের এ সংঘর্ষে এ পর্যন্ত ৪টি খুনের ঘটনায় প্রায় ২৫টি মামলা-পাল্টা মামলা হয়েছে। গত সোমবার ঈদের দিনেও এক রক্তক্ষয়ী সংষর্ষে প্রায় ২০ আহত হয়।
ইত্তেফাক/নূহু
