ইত্তেফাকের বরিশাল ব্যুরো চিফ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক নেতা লিটন বাশার স্মরণে দুমকি প্রেসক্লাবে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রেসক্লাব মিলনায়তনে যুগান্তরের দুমকি প্রতিনিধি কাজী দুলালের সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন ইত্তেফাকের পবিপ্রবি সংবাদদাতা মো. নাঈম হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি ম.মামুন খান ফারুকী ও সিনিয়র সাংবাদিক আনোয়ারুজ্জামান চুন্নু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ.এম জাকির হোসেন হাওলাদার।
বক্তারা এ সময় সাংবাদিক লিটন বাশারের স্মৃতিচারণ করে বলেন, লিটন বাশার ছিলেন দক্ষিণাঞ্চলের ত্যাগী ও সাহসী সাংবাদিক নেতা। তার মৃত্যুতে সাংবাদিকরা একজন যোগ্য অভিভাবককে হারালেন। তাঁর মতো একজন প্রথিতযশা সাংবাদিকের মৃত্যুতে মিডিয়া অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সহসভাপতি মানবজমিন প্রতিনিধি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ জাকির হোসেন, সরোয়ার হোসেন, সোহেল বাবু প্রমুখ।
ইত্তেফাক/এমআর
