কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকা ডুবে নিখোঁজ দুইজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়।
এরা হলো- টেকনাফ সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৬) এবং একই এলাকার আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক ওরফে আইয়ুব (৮)। এর আগে বুধবার টেকনাফের নতুন জেটিঘাট সংলগ্ন নাফ নদী থেকে ভাসমান অবস্থায় মো. আমিনের (৯) মৃতদেহ উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ওসি মো. মাঈনুদ্দিন খান বলেন, ঈদের পর দিন বিকেলে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন নাফ নদীর নতুন জেটিঘাট পয়েন্টে ভ্রমণে যাওয়া একদল শিশু-কিশোরের নৌকা ডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হন। এরপর থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরাসহ স্থানীয় জেলেরা তাদের উদ্ধারে অভিযান শুরু করে। বৃহস্পতিবার দুইজনের মৃত উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
