সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য আতিকুর রহমান আতিককে (৩০) গ্রেফতার করা হয়েছে র্যাব।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার শ্যামলী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। আতিক উল্লাপাড়ার পুরানধুঞ্চি গ্রামের মৃত আকবর হোসেনের পুত্র।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় র্যাব-১২’র প্রধান কার্যালয়ে সংবাদ সন্মেলনে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
র্যাব -১২’র অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক মেজর সাফায়াত আহম্মদ সুমন জানান, ২০১৬ সালের ১ সেপ্টেম্বর উল্লাপাড়ার মোহনপুর গ্রাম থেকে ডিবি পুলিশ জেহাদি বইসহ বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করে। সে সময় ডিবির উপস্থিতি টের পেয়ে আতিক পালিয়ে যায়। দীর্ঘদিন থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘ সময় পর র্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
