মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সকলেই বিভিন্ন মামলার আসামী।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান- গ্রেফতারকৃতদের মধ্যে জেলার সদর থানায় ১৪, মহম্মদপুর থানায় ২ এবং শ্রীপুর ও শালিখা থানায় ১জন করে আসামী রয়েছেন। তারা সবাই বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামি।
ইত্তেফাক/এমআর
