রাজাপুরে বাস খাদে, আহত ৩০

আপডেট : ৩০ জুন ২০১৭, ১৮:২৩
ঝালাকাঠির রাজাপুরে ধানসিঁড়ি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার বিশ্বাসবাড়ি এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। 
 
আহতরা হল- বরিশাল র‌্যাব-৮ এর সদস্য রুহুল আমিন, বরিশালের স্বরুপ আলী মিয়া, জেসমিন, মসিমনগরের সুমন হোসেন, যশোরের রনি, একরামুল কবির, বাগেরহাটের লাভলী আক্তার, আসমা বেগম, সোনারওগাওয়ের সোহাগ, ভোলার আক্তার হোসেন, খুলনার মিরাজুল হক, সাতক্ষীরার রাশেদ হোসেন, শিয়ালকাঠির জাকিয়া, খুলনার বৈকালির পরমতো ও বদরুলসহ কমপক্ষে ৩০ জন।
 
রাজাপুর থানার ওসি/তদন্ত হারুন রশিদ জানান, ৫০-৬০ জন যাত্রী নিয়ে খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার পথে বিশ্বাসবাড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়।
 
 
ইত্তেফাক/ইউবি