ঢাকা মতিঝিল থানা জামায়েতে ইসলামির সেক্রেটারি দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মুস্তাসিন বিল্লাহকে গ্রেফতার করেছে ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ।
বৃহস্পাতিবার গভীররাতে গফরগাঁও পৌরশহরের ঈমাম বাড়ি এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গফরগাঁও থানার ওসি একে এম মাহবুব ও ওসি তদন্ত তারিকুজ্জামান জানান মোস্তাকিম বিল্লাহ ফারুকির বিরুদ্ধে বিগত জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি-জামাতের ডাকা দেশ ব্যাপী হরতাল, অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলায় ঢাকা সিএমএম আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ইত্তেফাক/ইউবি
