কালুখালীতে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধী নারীর মৃত্যু

আপডেট : ৩০ জুন ২০১৭, ২০:৪৭
রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে সাধনা বিশ্বাস (৩০) নামে  এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। 
 
শুক্রবার সকালে  উপজেলার বাকপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সাধনা উপজেলার রতনদিয়া ইউপির উলুবাড়িয়া গ্রামের সদা বিশ্বাসের মেয়ে ।
 
প্রত্যক্ষদশীরা জানান, সকালে সাধনা রেল লাইনের ওপর হাট ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী আন্তঃনগর ট্রেনটি কালুখালী রেলওয়ে স্টেশন অতিক্রম করে বাকপাড়া মোড় এলাকায় পৌঁছালে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
 
ইত্তেফাক/ইউবি