সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়িয়া গ্রামে নিরঞ্জন মিস্ত্রীর মৎস্য ঘের হতে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮টার দিকে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ভবতোষ মণ্ডলের কাছে খবর পেয়ে শ্যামনগর থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করেন। তিনি বলেন, 'তার পরিচয় জানার চেষ্টা চলছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।'
শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী সত্যতা নিশ্চিত করে বলেন, 'প্রকৃত বিষয়টি উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে। ইউডি মামলা হয়েছে।'
ইত্তেফাক/জামান
