মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামে শুক্রবার সন্ধ্যায় সালিশ বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
এলাকাবাসূ ও পুলিশ জানায়, রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের সত্যবতী গ্রামে ঈদের দিন মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র দুই কিশোর ওবায়দুর ও বাবুর মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে জহুরুল গ্রুপ ও মিন্টু গ্রুপের লোকজন শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এক সালিশ বৈঠকে বসে। এ সালিশ বৈঠক চলাকালের সময় দুই গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয় । এ সংঘর্ষে উভয় গ্রুপের নারীসহ ৩০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে রুবেল, আনো, কুদ্দুস, নারগিস, মস্তফা, মোকলেছ ও আবদুল হকের ঘরসহ ১০টি ঘর ভাঙচুর ও লুটপাট হয় ।
টেকেরহাট থানার ওসি কামরুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
