মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

আপডেট : ০১ জুলাই ২০১৭, ১০:৩৩
 
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা আবির বেপারী  নিহত হয়েছেন। তিনি ঘিওরের বেপারীপাড়ার মৃত হীরন বেপারীর ছেলে ও ঘিওর সরকারী ডিগ্রী কলেজের শিক্ষার্থী। নিহত আবির ঘিওর উপজেলা ছাত্রলীগের শিক্ষা-বিষয়ক সম্পাদক ছিলেন।
 
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন জানায়, বৃহস্পতিবার বন্ধুদের নিয়ে পাটুরিয়া ঘাটে ইলিশ মাছ খাওয়ার প্রোগ্রাম ছিল। প্রোগ্রাম শেষে মোটর সাইকেলযোগে ঘিওর ফেরার পথে টেপড়া এলাকায় বিপরীতদিক থেকে আসা ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে আনা হয়।পরে উন্নত চিকিৎসকরা জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তিনি মারা যান।
 
তার মৃত্যুতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে  সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন গভীর শোক জানিয়েছে।
 
ইত্তেফাক/এমআর