মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪জন গ্রেফতার হয়েছে। শুক্রবার রাত থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। এদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের অভিযোগে মামলা রয়েছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১৪জন কে গ্রেফতার করা হয়েছে । এরা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত এবং বিভিন্ন মামলার আসামী।
ইত্তেফাক/এমআর
