সাতক্ষীরার কলারোয়ায় সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাসের এক হেলপার নিহত হয়েছে বলে জানা গেছে। নিহত সুমন আহম্মেদ (১৬) সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
শনিবার সকাল ৮টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলারোয়া উপজেলা বাসস্ট্যান্ডে যশোর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস অপেক্ষা করছিল সাতক্ষীরা যাওয়ার জন্য। পরে দ্রুত গতির আর একটি যাত্রীবাহী বাস যশোরের দিক থেকে রং সাইড দিয়ে এসে সুমনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/মোস্তাফিজ
