ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৬:৫৬
ধামরাই উপজেলার কালামপুরে বাস ও প্রাইভেটকার মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
 
শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার ধামরাইয়ের কালামপুরে পৌঁছালে পাটুরিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঈগল পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই প্রাইভেটকার চালক নিহত ও পাঁচজন আহত হন। নিহত চালকের নাম সাগর। তার বাড়ি মানিকগঞ্জের জয়রা গ্রামে।
 
ইত্তেফাক/ইউবি