আর্জেন্টিনার রোজারিওতে জাঁকজমক পরিবেশে সম্পন্ন হলো শতাব্দীর সবচেয়ে বড় তারকা ফুটবলার লিওনেল মেসি ও তার বান্ধবী আন্তোনেল্লা রোকুজ্জোর বিয়ে। শহরের বিলাসবহুল হোটেলে হওয়া এই বিয়েকে বলা হচ্ছে ‘ওয়েডিং অব দ্যা সেঞ্চুরি’। বিশ্বসেরা ফুটবলারের বিয়েতে উপস্থিত ছিলেন তার ক্লাব সতীর্থ নেইমার, লুইস সুয়ারেজ, জেরাড পিকে এবং তার স্ত্রী পপগায়িকা শাকিরা। চলুন এক নজরে দেখে নেওয়া যাব বিয়ের যত ছবি।

বিয়ের দিনে এভাবেই ক্যামেরাবন্দী আন্তোনেল্লা রোকুজ্জো ও লিওনেল মেসি।

সাবেক বার্সেলোনা সতীর্থ জাভি, সেস ফ্যাব্রিগ্যাস ও কার্লোস পুয়োল- মেসির বিয়েতে লাল গালিচায় হাঁটেন নিজ নিজ স্ত্রীদের নিয়ে।

বান্ধবীকে নিয়ে বিয়েতে মেসির জাতীয় দল সতীর্থ ও ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরো।

মেসির বিয়েতে লাল গালিচায় স্ত্রীকে নিয়ে ক্যামেরুনের তারকা স্ট্রাইকার স্যামুয়েল ইতো।
IMG0
বিয়ের দিন স্ত্রী রোকুজ্জোকে নিয়ে লাল গালিচায় হাঁটছেন লিওনেল মেসি।

জেভিয়ার মাশ্চেরানো ও অ্যাঞ্জেলা ডি মারিয়াসহ মেসির বিয়েতে উপস্থিত কয়েকজন অতিথি।

বান্ধবীকে নিয়ে লাল গালিচায় স্প্যানিশ ফুটবলার জর্দি আলবা।

মেসির বিয়েতে যোগ দেওয়ার জন্য বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে ও তার স্ত্রী পপ তারকা শাকিরা বিমান থেকে নামলেন।

বিয়েতে তাদের প্রিয় তারকা ও দেশের রত্ন মেসির একটি বিশাল দেয়াল চিত্র একেছে এক ভক্ত।

স্ত্রীকে নিয়ে লাল কার্পেটে মেসির ক্লাব সতীর্থ ও উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ।

এখানেই আপ্যায়ন করা হয় মেসির বিয়েতে আগত অতিথিদের।
ইত্তেফাক/রেজা
