মতলবে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৭:৫৮
মতলব পৌরসভার বাবুরপাড়া বেপারি বাড়িতে শনিবার দুপুর ১টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আশেক উল্লাহ (৪০) নামে এক দিনমজুর মারা গেছেন। 
 
আশেক উল্লাহর বাড়ি উপজেলার মিরামা গ্রামে। তার পিতার নাম মুসলিম তালুকদার। 
 
বাবুরপাড়া গ্রামের একাধিক এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা যায়, দিনমজুর আশেক উল্লাহ উপজেলার বিভিন্ন এলাকায় কাজ করতেন। শনিবার বেলা ১১টার দিকে তিনি বাবুরপাড়া গ্রামের হাসিম বেপারীর বাড়িতে ঘর মেরামতের কাজ করতে যান। দুপুর ১টার দিকে হাসিম বেপারীর ঘরে নতুন টিন লাগাতে গেলে হঠাৎ ঘরের বৈদ্যুতিক তারে তার শরীর জড়িয়ে যায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি