৬ দফা দাবি বাস্তবায়ন ও কুমিল্লার লাকসামে কাস্টমস কর্তকর্তাদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে কাস্টমস অফিসার্স এসোসিয়েশনের ২টি সংগঠন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে তারা মানববন্ধন করেন। খুলনা-যশোর ও বেনাপোল কাস্টমস্ এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন এবং বেনাপোল কাস্টমন হাউস এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশন এ কমসূচির আয়োজন করে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন খুলনা-যশোর ও বেনাপোল কাস্টমস্ এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. শহীদুল্লাহ্ (রাজস্ব কর্মকর্তা), বেনাপোল কাস্টম হাউস এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল বাঙ্গালী (রাজস্ব কর্মকর্তা), খুলনা-যশোর ও বেনাপোল কাস্টমস্ এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম (সহকারী রাজস্ব কর্মকর্তা), বেনাপোল কাস্টম হাউস এক্সিকিউটিভ অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক(সহকারী রাজস্ব কর্মকর্তা) ফয়েজ চৌধুরী প্রমুখ।
৬ দফার মধ্যে রয়েছে পদ পদবি পরিবর্তন, ঝুঁকিভাতা, অস্ত্রসহ গ্রেফতারের ক্ষমতা প্রদান, নিদিষ্ট সময়ের মধ্যে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল প্রদান, নিয়ম অনুযায়ী যথা সময়ে চাকরির স্থায়ীকরণ ও পদোন্নতি পদে নিয়মিতকরণ এবং সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে কমিশনার পর্যন্ত মাঠ পর্যায়ের কর্মকর্তাদের পোশাক বাধ্যতামূলককরণ।
ইত্তেফাক/ইউবি
