বগুড়ার গাবতলী উপজেলায় গ্রামের একটি রাস্তা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহত আল-আমিন (১৪) নামে এক স্কুলছাত্র মারা গেছে।
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে সে মারা যায়।
এর আগে শুক্রবার রাতে গাবতলী উপজেলার বাগবাড়ি বাজারে দুপক্ষের সংঘর্ষে আল-আমিনসহ ছয়জন আহত হয়। আল-আমিন বাগবাড়ি কেএম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং ছোট ইটালি গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানান, পরিস্থিত নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
