কাউখালীতে ঢাকামুখী মানুষের ভিড়, দুর্ভোগ চরমে

আপডেট : ০১ জুলাই ২০১৭, ১৮:৫৫
ঈদ শেষে রাজধানী ঢাকায় ফিরতে পিরোজপুরের কাউখালী স্টিমার ও লঞ্চ ঘাটে মানুষের ভিড় বেড়েছে। 
 
শনিবার দুপুর  থেকে বিকেল পর্যন্ত স্টিমার ও লঞ্চে যাত্রীদের বাড়তি চাপ ছিল। সেই সঙ্গে  কর্মস্থলে ফেরা মানুষ চরম দুর্ভোগের শিকার হয়েছেন। লঞ্চ-স্টিমারে তিল ধারনের ঠাঁই নেই। জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে মানুষ। কাউখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় ৫টি লঞ্চ ও একটি স্টিমার। 
 
শনিবার সরজমিনে গিয়ে দেখা গেছে  টিপু-০, রাজদুত-৭, ফারহান-৯, মহারাজ-৭, মানিক-১ লঞ্চে তিল ধারণের জায়গা নেই। ঘাট থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে কাউখালী ঘাট ত্যাগ করে লঞ্চগুলো।  এ সব লঞ্চে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়।
 
 
ইত্তেফাক/ইউবি